আযান দেয়ার নিয়ম ও আযানের উত্তর

আযান দেয়ার নিয়ম

আযানের সুন্নাত নিয়ম হলো মুয়াযযিনকে আযানের সময় হলে পাক পবিত্রবস্থায় সুন্দর করে ওযু করে মসজিদের মিনারা কিংবা কোন উঁচু পাক জায়গায় কিবলামুখী দাঁড়িয়ে দু’হাতের দু'শাহাদাত আঙ্গুলি কানের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে খুব উচ্চঃস্বরে এবং সুমিষ্ট কন্ঠে নিম্নোক্ত আযানের বাক্যগুলো ধারাবাহিকভাবে উচ্চারণ করবে। প্রকাশ থাকে যে, যদি কোন মসজিদে মাইকের ব্যবস্থা থাকে তবে মাইকের হনসমূহ মসজিদের ছাদের উপরে দিয়ে মসজিদের ভেতর থেকেও আযান দেয়া যাবে। এরূপ ব্যবস্থা থাকলে মিনারা কিংবা উঁচু স্থানে গিয়ে উঠে আযান দেয়ার প্রয়ােজন নেই। আর যদি কোন মসজিদে মাইক কিংবা মিনারা ও উঁচু স্থানের ব্যবস্থা না থাকে তাহলে মসজিদের বাইরে সমতল স্থানে অপেক্ষাকৃত উঁচুস্থানে দাঁড়িয়েই আযান দেয়া যাবে। আর জুম’আর ছানী আজান মসজিদের ভিতরে মিম্বরের সমানে দাঁড়িয়ে দিবে। ছানী আযান দেওয়ার জন্য প্রথম কাতারে দাঁড়ানো জরুরি নয়, যে কোন কাতার থেকেই আজান দেওয়া যায়, তবে খতীবের বরাবার দাঁড়ানো জরুরি। 

৪ বার

اَللهُ اَكْبَرْ

উচ্চারণঃ আল্লাহু আকবার

অর্থঃ আল্লাহ্ মহান

২ বার

اَشْهَدُ اَنْ لَّآ اِلٰهَ اِلَّا اللهُ

উচ্চারণঃ আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কােন উপাস্য নেই

২ বার

اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ

উচ্চারণঃ আশহাদু-আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি, হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল

২ বার

حَيَّ عَلَي الصَّلٰوةِ

উচ্চারণঃ হাইয়্যা আলাস সালাহ

অর্থঃ নামাযের দিকে এসো

২ বার

حَيَّ عَلَي الْفَلَاحِ

উচ্চারণঃ হাইয়্যা আলাল ফালাহ

অর্থঃ সাফল্যের দিকে এসো

» ফজরের নামাযের আযানের সময় নিম্নোক্ত বাক্যটি দু’বার বলতে হবে। অন্য কোন ওয়াক্তে বলতে হবে না।

২ বার

اَلصَّلٰوةُ خَيْرٌمِّنَ النَّوْمِ

উচ্চারণঃ আসসালাতু খাইরুম মিনান নাউম

অর্থঃ ঘুম হতে নামায উত্তম

২ বার

اَللهُ اَكْبَرْ

উচ্চারণঃ আল্লাহু আকবার

অর্থঃ আল্লাহ্ মহান

১ বার

لَآ اِلٰهَ اِلَّا اللهُ

উচ্চারণঃ লা- ইলাহা ইল্লাল্লাহ

অর্থঃ আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নেই

আযানের উত্তর

আযান দেয়ার সময় যত লোক উক্ত আযান শুনবে সকলকেই আযানের প্ৰতি উত্তর দিতে হবে। যখন তাদের কানে আযানের প্রতিধ্বনিগুলো শ্রুত হবে, তখন তারা ঠিক অনুরূপই উত্তর দিতে থাকবে। তবে শুধুমাত্র যখন ‘হাইয়্যা আলাস সালাহ' এবং 'হাইয়্যা আলাল ফালাহ’ শুনবে তখন বলবে, ‘লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ (لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللهِ)। আর ফজরের আযান যখন শুনবে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ তখন বলবে ‘সাদাক্বতা ওয়া বারারতা’ (صَدَقْتَ وَ بَرَرْتَ)। (সহীহ বুখারী, হাঃ ৫৮৬, মিশকাত, হাঃ ৬৫৮, সহীহ মুসলিম, হাঃ ৭৩৬, মির‘আত, হাঃ ৬৬২)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!