কোন ধরনের শরীরচর্চা আপনার জন্য উপযুক্ত?

কোন ধরনের শরীরচর্চা উপযুক্ত,  বয়স অনুযায়ী ব্যায়াম,  হালকা ব্যায়ামের উপকারিতা,  ভারী ব্যায়ামের উপকারিতা,  প্রাপ্তবয়স্কদের জন্য শরীরচর্চা,  প্রবীণদের জন্য ব্যায়াম,  শিশুদের শরীরচর্চা, dinajpur seba,
কোন ধরনের শরীরচর্চা আপনার জন্য উপযুক্ত


কোন ধরনের শরীরচর্চা আপনার জন্য উপযুক্ত?


শরীর ও মনের সুস্থতার জন্য শরীরচর্চা অপরিহার্য। তবে কোন ধরনের ব্যায়াম করবেন তা নির্ভর করে আপনার বয়স, স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতার উপর। সঠিক ব্যায়াম বেছে নিতে পারলে সুস্থ থাকা অনেক সহজ হয়।

---

শিশু ও কিশোরদের জন্য

শিশু ও কিশোরদের ক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে ৬০ মিনিট শারীরিক কার্যকলাপ জরুরি। যেমনঃ

দৌড়ানো বা জগিং

ফুটবল, ক্রিকেট বা বাস্কেটবল

সাইকেল চালানো

সাঁতার কাটা

দড়ি লাফ

এসব ব্যায়াম শরীরকে শক্তিশালী করে এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে।

---

প্রাপ্তবয়স্কদের জন্য

প্রাপ্তবয়স্কদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হালকা ব্যায়াম বা ৭৫ মিনিট ভারী ব্যায়াম করা উচিত। যেমনঃ

দ্রুত হাঁটা

যোগব্যায়াম ও স্ট্রেচিং

সাইক্লিং

সাঁতার

জিমে ওজন তোলা বা ফিটনেস এক্সারসাইজ

---

প্রবীণদের জন্য

বয়স্কদের ক্ষেত্রে হালকা ও নিয়ন্ত্রিত ব্যায়াম উত্তম। যেমনঃ

হালকা হাঁটা

প্রানায়াম বা শ্বাস-প্রশ্বাস ব্যায়াম

যোগব্যায়াম

হালকা স্ট্রেচিং

এসব ব্যায়াম শরীর সক্রিয় রাখে, হাড় শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

---

হালকা বনাম ভারী ব্যায়াম

হালকা ব্যায়াম: হাঁটা, হালকা যোগ, বাগান করা – এগুলোতে ঘাম কম ঝরে, কিন্তু শরীর সতেজ থাকে।

ভারী ব্যায়াম: দৌড়ানো, জিম, ফুটবল, টেনিস – এগুলোতে ঘাম বেশি ঝরে এবং কথা বলার সময় কষ্ট হয়।

আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী যেটা মানানসই মনে হবে, সেটাই বেছে নিন।

অলসতা দুর করার উপায় 👈

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!